ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শুটিং শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। শনিবার ২০ মে, রাতে এ দুর্ঘটনাটি ঘটে।

সুচন্দ্রাকে ‘গৌরী এলো’ ধারাবাহিকে দেখা যাচ্ছিল। অন্য দিনের মতো শনিবারও তার শুটিং ছিল। গতকাল রাতে শুটিং শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পশ্চিমবঙ্গের বরানগর থানার ঘোষপাড়ার কাছে একটি লরি বাইকটিকে ধাক্কা দেয় এবং অভিনেত্রীকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান সুচন্দ্রা।
জানা যায়, অনলাইনে বাইক বুক করেছিলেন অভিনেত্রী সুচন্দ্রা। বরানগর মোড়ের কাছে সিগন্যালে ওই বাইকের সামনে একটি সাইকেল চলে আসে। বাইকের চালক ব্রেক করলে সুচন্দ্রা পড়ে যান, ওই সময়ই পেছন থেকে একটি দশ চাকার লরি তাকে পিষে দিয়ে চলে যায়। অভিনেত্রীর মাথায় হেলমেট ছিল। কিন্তু সেটা ভেঙে গুঁড়ো হয়ে যায়।
সুচন্দ্রাকে ধাক্কা দেওয়া লরিটি আটক করেছে বরানগর থানা পুলিশ এবং এ লরির চালককে গ্রেপ্তার করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments