শুক্রবার, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedশেষ কার্যদিবস: সূচকের উত্থান থাকলেও কমেছে লেনদেন
spot_img
spot_img

শেষ কার্যদিবস: সূচকের উত্থান থাকলেও কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের  শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে বাড়তে থাকে সূচক। বৃহস্পতিবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ৮ কোটি টাকা।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৪ পয়েন্ট  বেড়ে অবস্থান করছে ৯১৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৬৫ পয়েন্ট  কমে অবস্থান করছে ১৩৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫১ কোটি ১০ লাখ ১৬ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৩৯৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট  বেড়ে অবস্থান করে ৯১৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট  বেড়ে অবস্থান করে ১৩৩২ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৫৯ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন  কমেছে ৮ কোটি টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৫ পয়েন্ট  বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১০৪টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১২ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার টাকা। সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments