রবিবার, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদশেয়ার দর কমানোর নেপথ্যে ১৫ হাউজ চিহ্নিত
spot_img
spot_img

শেয়ার দর কমানোর নেপথ্যে ১৫ হাউজ চিহ্নিত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: অতিরিক্ত শেয়ারের দরপতন যেন না হয় সেজন্য সর্বনিম্ন সীমা ২ শতাংশ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কিন্তু ১৫ সিকিউরিটিজ হাউজ থেকে আজ ১৯ এপ্রিল ২ শতাংশের সর্বনিম্ন সীমা ভঙ্গ করে শেয়ার প্রাইস কোট করা হয়েছে যা অনৈতিক ও দুষ্ট অভিপ্রায় বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা। যে কারণে আগামী ৪৮ ঘন্টার মধ্যে এ বিষয়ে ১৫ সিকিউরিটিজ হাউজকে ব্যাখ্যা প্রদানের জন্য চিঠি দিয়ে বিএসইসি। আজ ১৯ এপ্রিল বিএসইসির সহকারী পরিচালক মো: কামাল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট হাউজগুলোতে পাঠানো হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, যেসব হাউজ থেকে আজ সকাল ৯.৪৫-১০টার মধ্যে সর্বনিম্ন সীমা ভঙ্গ করে শেয়ার প্রাইস কোড করা হয়েছে সেগুলো হলো: শহিদ সিকিউরিটিজ লিমিটেড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, শেলটেক ব্রোকারেজ লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, এস অ্যান্ড এইচ ইক্যুইটিস লিমিটেড, লংকা বাংলা সিকিউরিটিজ লিমিটেড, বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ইউসিবি স্টক ব্রোকারেজ, গ্লোব সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ, আইল্যান্ড সিকিউরিটিজ, কাইয়ুম সিকিউরিটিজ এবং মিডওয়ে সিকিউরিটিজ।

আগামী ৪৮ ঘন্টার মধ্যে উল্লেখিত সিকিউরিটিজ হাউজকে বিএসইসি’’র কাছে ব্যাখ্যা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments