শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাশ্যুটিং শেষ করে ফিরছেন সাকিব
spot_img
spot_img

শ্যুটিং শেষ করে ফিরছেন সাকিব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিপিএল ফাইনালের পর ভারতের পথ ধরেছেন সাকিব আল হাসান। সেখানে কলকাতায় বিজ্ঞাপন এর শ্যুটিং শেষ করে সাকিব ফিরছেন ঢাকায়, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন চট্টগ্রামের দলের সাথে। কালীঘাট অঞ্চলে বিজ্ঞাপন এর জন্য শ্যুট করবেন সাকিব।

২৩ ফেব্রুয়ারি থেকে শুরু বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তুর্ভুক্ত এই ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারী হবে তিনটি ম্যাচ। বিপিএল এর ফাইনালের পরই বাংলাদেশ ওয়ানডে দলের একটি অংশ চলে যায় চট্টগ্রামে। তবে সাথে যোগ দেননি সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, জেমি সিডন্সরা। তামিম মুশফিকদের বহর রবিবার পৌছায় বন্দরনগরী চট্টগ্রামে। সেদিন বিকেলে অনুশীলন করেছেন তারা।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে আইসিসি সুপার লিগের অংশ হবার কারনে সেটি নিয়ে বেশ গুরত্বের সাথে দেখছে দু পক্ষই৷ চট্টগ্রামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর ঢাকার মিরপুরে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments