বৃহস্পতিবার, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যসংকটাপন্ন নদীর শুশুক
spot_img
spot_img

সংকটাপন্ন নদীর শুশুক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশে শুশুক আজ সংকটাপন্ন।মূলত নদীর শুশুক গাট্টাগোট্টা ও কোমল দেহের প্রাণী। ওদের চোয়ালসহ নাক বেশ লম্বা। দেহের দৈর্ঘ্য ২.২-২.৬ মিটার ও ওজন ৫১-৮৯ কেজি। সদ্য প্রসবকৃত বাচ্চা ৭০-৯০ সেন্টিমিটার লম্বা। দেহের রং ধূসর বা মেটে-বাদামি, অনেক সময় পিঠ কিছুটা কালচে হয়। পেট গোলাকার ও পিঠের কুঁজ ছোট। লম্বা ঠোঁটে রয়েছে ধারালো দাঁত। মুখ ওপরের দিকে বাঁকানো। ফ্লিপার বা ডানা বৈঠার মতো। পিঠের পাখনা অত্যন্ত ছোট। ওরা অন্ধ প্রাণী। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম হলেও আকারে স্ত্রী বড় হয়।

মূলত এ দেশের বড় বড় নদী, যেমন- গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, পদ্মা, কর্ণফুলী, সাঙ্গু ও সুন্দরবনের বিভিন্ন নদীর শাখা-প্রশাখায় শুশুক বাস করে। দিবাচর প্রাণীগুলো সচরাচর একাকী, জোড়ায় বা ছোট দলে থাকে। মাছ, চিংড়ি, কাঁকড়া ইত্যাদি প্রধান খাদ্য। নদীর শুশুক সারা বছরই প্রজনন করতে পারে, তবে অক্টোবর থেকে মার্চে বেশি করে। স্ত্রী শুশুক দু-তিন বছর পরপর প্রায় ১০ মাস গর্ভধারণের পর একটি করে বাচ্চার জন্ম দেয়। বাচ্চার দেহের রং হয় চকলেট-বাদামি। বাচ্চারা প্রায় ১০ বছরে বয়োপ্রাপ্ত হয়। আয়ুস্কাল ১৮-২২ বছর।

নদীর শুশুক নদী-খালের সুস্থতার নিদের্শক হিসেবে কাজ করে। কাজেই কোনো নদী-খালে শুশুক থাকার অর্থই হলো সেই নদী-খালের জলজ পরিবেশ সুস্থ ও স্বাস্থ্যসম্মত। খাদ্য শৃঙ্খলে ওদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ওরা অতিমাত্রায় মৎস্য আহরণ এবং জলবায়ু পরিবর্তন ও দূষণের কারণে সৃষ্ট যে কোনো ধরনের পরিবর্তনের বার্তা দিতে সক্ষম। এ ছাড়া অসুস্থ ও রোগাক্রান্ত মাছ খেয়ে পানির দূষণ রোধ ও জলজ প্রতিবেশ ঠিক রাখে। তবে অতিরিক্ত মৎস্য ও চিংড়ি আহরণের কারণে বর্তমানে ওদের খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। জেলেদের অজ্ঞতা ও অসাবধানতার কারণে জালে আটকা পড়ে প্রায়ই ওরা মারা পড়ছে। নদীতে বাঁধ দেওয়ার কারণে বিচরণ ক্ষেত্র কমে যাচ্ছে এবং প্রজননের সময় একত্রিত হতে পারছে না। সর্বোপরি কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার, কলকারখানার বর্জ্য ও সুন্দরবন এলাকায় মাছ ধরার জন্য পানিতে অবৈধভাবে বিশেষ ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহারের কারণে দিন দিন ওদের রোগপ্রতিরোধ ক্ষমতা লোপ পাচ্ছে। কাজেই এক সময় এ দেশে নদীর শুশুক ব্যাপকভাবে বিস্তৃত থাকলেও বর্তমানে ওরা হুমকির মুখে পড়ে সংকটাপন্ন হয়ে গেছে। কাজেই ওদের সংরক্ষণের জন্য সরকারের পাশাপাশি জনগণকে, বিশেষ করে জেলেদের, এগিয়ে আসতে হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments