ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে অর্থাৎ ৮ থেকে ১২ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) আগের তুলনায় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৪৪ পয়েন্টে। সপ্তাহ শেষে তা ৯.২৮ পয়েন্টে অবস্থান করছে। এই হিসেবে সপ্তাহের ব্যবধানে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ০.১৬ পয়েন্ট।
এদিকে আলোচ্য সপ্তাহে সিরামিক খাতে পিই রেশিও সর্বোচ্চ পয়েন্টে অবস্থান করেছে। সমাপ্ত সপ্তাহে এই খাতে পিই রেশিও ৮৫.১৯ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়াও ভ্রমণ ও অবকাশ খাতে ৫৭.৩৫, পাট খাতে ৩৮.৮৯, ট্যানারি খাতে ৩৫.৩৫, কাগজ ও প্রকাশনা খাতে ২৪.৬২, আইটিতে ১৭.৭২, বিবিধ খাতে ১৬.৫২, সিমেন্ট খাতে ১৪.০১, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১৩.৩২, বীমা খাতে ১৩, টেলিকমিউনিকেশনে ১২.৪২, আর্থিক খাতে ১২.০৯, টেক্সটাইল খাতে ১১.৬৮, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৯, প্রকৌশল খাতে ১০.৬২, সেবা ও আবাসন খাতে ১০.৫১, ব্যাংক খাতে ৬.২১, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৫ পয়েন্ট এবং মিউচুয়াল ফান্ড খাতে পিই রেশিও ৩.২২ পয়েন্টে অবস্থান করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments