ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ২০টি খাতেই দর কমেছে। শুধুমাত্র ১টি খাতের দর বৃদ্ধি পেয়েছে। ডিএসই পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ডিএসই পর্যালোচনায় দেখা গেছে, মার্কেট রিটার্ন ১.৮৩ শতাংশ কমেছে। যা তার আগের সপ্তাহে ২.৭১ শতাংশে অবস্থান করেছিল। এই হিসেবে ০.৮৮ শতাংশ কমেছে সাপ্তাহিক রিটার্ন।
আলোচিত সপ্তাহে সর্বোচ্চ লোকসান হয়েছে কাগজ ও প্রকাশনা খাতের। এই খাতের দর কমে ৬.১৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে সপ্তাহজুড়ে ভ্রমণ ও অবকাশ খাতের দর ৪.৪৩ পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে এবং আর্থিক খাতের দর ৪.৩৬ পয়েন্ট কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সাপ্তাহিক রিটার্নে লোকসানে থাকা অন্যান্য খতগুলোর মধ্যে- আইটি খাত ৪.২৭ পয়েন্টে, মিউচুয়াল ফান্ড খাতে ৪.১৬, জীবন বীমা খাতে ৩.৮৫, সিরামিক খতে ৩.৬২, পাট খাতে ৩.৫৭, খাদ্য ও আনুষঙ্গিক খাতের দর ৩.০৪, ব্যাংক খাতে ২.৬৯, সিমেন্ট খাতে ২.০৯, সেবা ও আবাসন খাতের দর ২.০৭, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১.৮৭, ট্যানারি খাতে ১.৬৩, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১.২৮, বিবিধ খাতে ১.১০ পয়েন্ট, টেলিকমিউনিকেশনে ১.০৮ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের দর ১.০৬ পয়েন্ট, প্রকৌশল খাতে দর ১.০৩ পয়েন্ট এবং কর্পোরেশন বন্ডের দর কমে ০.২৬ পয়েন্টে অবস্থান করছে।
উল্লেখ, সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের দর কমে শুধুমাত্র টেক্সটাইল খাতের দর ০.৫৫ পয়েন্ট বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments