ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এখনো যেনো শীত হাতছানি দিয়েই যায়। সময়টাকে মজাদার করতে তৈরি করে নিন মজাদার আচারী বীফ খিচুরি। ঘরে বসেই আনন্দময় করে তুলুন আপনার সময়।

উপকরণ-
গরুর মাংস দেড় কেজি, মুগডাল আধা কাপ, মসুর ডাল আধা কাপ, চাল ১ কেজি, হলুদ গুঁড়া ১ চা চামচ, সরিষার তেল ১ কাপ, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, গরম মশলা ১ চা চামচ, শুকনা মরিচ ১ চা চামচ, আচার ১ কাপ, কাঁচা মরিচ ইচ্ছামতো, পেঁয়াজ কুচি ১ কাপ।
প্রণালী-
মসলা দিয়ে মাংস ভালো করে কষিয়ে সেদ্ধ হয়ে আসার অগেই সেই কষানো মাংসে চাল, ডাল, লবন, সরিষার তেল, মশলা, পেঁয়াজ কুচি, মরিচ ও আচার দিয়ে নেড়ে তারপর সেদ্ধ হওয়ার জন্য পরিমান মতো পানি দিয়ে বলকানি তুলে চুলার আঁচ কমিয়ে ঢেকে দিন। সর্বনিম্ন আঁচে রেখে ২০মিনিটের জন্য ভাপে রেখে দিন।
এবারে নিজের পছন্দ মতো গরম গরম পরিবেশন করুন। চাইলে কাঠ বা কাজু বাদাম অথবা কিসমিস বা আলুবোখারা রান্নায় যোগ করতে পারেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments