শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসাত নম্বরেই সবচেয়ে বেশি উপযুক্ত আফিফ: তামিম ইকবাল
spot_img
spot_img

সাত নম্বরেই সবচেয়ে বেশি উপযুক্ত আফিফ: তামিম ইকবাল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্তমানে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ খুবই ভারসাম্যপূর্ণ একটি দল। প্রতিটি পজিশনেই রয়েছে উপযুক্ত খেলোয়াড়। তবে সাম্প্রতিকালে একটি পজিশন নিয়ে বারবার প্রশ্ন উঠছে। ছয় নম্বরে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ অফফর্মে। দলের বিপদেও তার ব্যাট হাসছে না।

অন্যদিকে, সাত নম্বরে নেমে ফিনিশিংয়ের কাজটা করার চেষ্টা করছেন আফিফ হোসেন ও আটে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। গতকাল (২০ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেও একই চিত্র দেখা গেছে। এর আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচ এই দুই তরুণের কারণেই জিতেছে টাইগাররা। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, দলে মাহমুদউল্লাহ রিয়াদের ভূমিকা নিয়ে।

অনেক ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকদের দাবি, আফিফ হোসেনকে ব্যাটিং অর্ডারে আরও উপরের দিকে উঠানো হোক। তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সেই দাবির পক্ষে নন। তার মতে, সাত নম্বরেই সবচেয়ে বেশি উপযুক্ত আফিফ। একই সঙ্গে মাহমুদউল্লাহকে ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দাবি করেছেন তিনি।

গতকাল ম্যাচশেষে তামিম ইকবাল বলেন, ‘দেখেন, আফিফ সাত নম্বরে খুবই ভালো ব্যাটিং করছে। এখন যদি তাকে ছয়ে নিয়ে আসি, তখন সাত নম্বরের জন্য অন্য কাউকে খোঁজা লাগবে। তখন কথা উঠবে, ৭ নম্বরে কে খেলবে? আপনার যদি মনে থাকে, ৬ মাস বা ১ বছর আগে আমরা সব সময়ই বলতাম যে উই নীড টু ফাইন্ড নম্বর ৬ বা ৭- যে আমাদের গেম ফিনিশ করবে। আমার কাছে হয় আফিফ ইজ দ্য রাইট পারসন।

আফিফ যে ধরনের ব্যাটিং করে ওখানে ২/৪টা ম্যাচে খারাপ করতেই পারে। কিন্তু যেদিন ও ভালো খেলবে ভালো রান করবে ওইদিন আমরা একটা মিডিলিং পজিশনে চলে যাবো। এটাই তার কোয়ালিটি। আমি সবসময় বলবো, সে তার পজিশনে ভালো করছে।’

মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘রিয়াদ ভাই ওয়ানডে দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য, বিশেষ করে আমার কাছে। রিয়াদ ভাইয়ের ব্যাপারে আমি খুব পরিষ্কার। আমি, নির্বাচক বা টিম ম্যানেজম্যান্ট কেউই তাকে নিয়ে অন্য কিছু ভাবছে না।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments