ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২৫.১২ শতাংশ। এদিকে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ১৩.৫১ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের ১২.৮৭ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- পাওয়ার গ্রিড, এনার্জিপ্যাক পাওয়ার, মীর আক্তার, জিল বাংলা সুগার, আনলিমা ইয়ার্ন, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি এবং এইচ আর টেক্সটাইল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments