ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ১৭.৫১ শতাংশ বেড়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের সর্বচ্চো দর বেড়েছে ১৬ শতাংশ। এবং এইউনাইটেড ফাইন্যান্স পিএলসির সর্বচ্চো ১৪.৭৫ শতাংশ দর বেড়ে প্রতিষ্ঠানটির সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এমারেল্ড অয়েল, কেয়া কসমেটিক্স, ফারইস্ট ফাইনান্স, এশিয়াটিক ল্যাব, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডেলটা স্পিনার্স এবং খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments