শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসাপ্তাহিক দর পতনের শীর্ষে তাল্লু স্পিনিং
spot_img
spot_img

সাপ্তাহিক দর পতনের শীর্ষে তাল্লু স্পিনিং

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৯টির বা ৩৫.৬৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে তাল্লু স্পিনিংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে তাল্লু স্পিনিংয়ের দর ছিল ১২ টাকা ৭০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ১০ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দর কমেছে ২ টাকা বা ১৫.৭৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে তাল্লু স্পিনিং ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে ইস্টার্ন লুব্রিক্যান্টসের ১২.২২ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১১.৫৮ শতাংশ, তিতাস গ্যাসের ১০.৪৮ শতাংশ, বেক্সিমকো গ্রিন সুকুক বন্ডের ১০.৪০ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৯.৮২ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৩১ শতাংশ, পাওয়ার গ্রিডের ৬.৫০ শতাংশ, ন্যাশনালল টিউবসের ৫.৮৮ শতাংশ এবং ইফাদ অটোর ৫.৪৬ শতাংশ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments