
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৬টির বা ৪২.৭৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে শমরিতা হসপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে শমরিতা হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯২.৫০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১২.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২০ টাকা বা ১৭.৭৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে শমরিতা হসপিটাল ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে হামিদ ফেব্রিক্সের ১২.৩৬ শতাংশ, আইসিবির ১১.২৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১০.৪৫ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৯.৪৪ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৯.৩৯ শতাংশ, সিমটেক্সের ৮.৭৬ শতাংশ, দেশ গার্মেন্টসের ৮.৭১ শতাংশ, একটিভ ফাইনের ৮.২৭ শতাংশ এবং সাফকো স্পিনিংয়ের শেয়ার দর ৭.৯৮ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments