মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স
spot_img
spot_img

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৪টির বা ৪৭.৪২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫.৬০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪০.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৫.৩০ টাকা বা ৫০.৭৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনিয়ন ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই ফুডের ৫৯.৫৯ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৩৭.২৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ২৩.৭৩ শতাংশ, ন্যাশনাল পলিমারের ২২.৬৫ শতাংশ, একমি পেস্টিসাইডসের ১৭.৫৩ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ১৫.৭০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১২.৯৩ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১২.৮৯ শতাংশ এবং সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১২.২৪ শতাংশ বেড়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments