ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে দর কমেছে ১০ খাতে। দর বেড়েছে ৯ টি খাতের এবং ১ খাতে দর অপরিবর্তিত রয়েছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সাধারণ বীমা খাতে। এই খাতে ১.৫ শতাংশ দর কমেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ট্যানারি খাত। এই খাতে ০.১ শতাংশ দর কমেছে। এবং আইটি খাতে ০.৮ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে দর কমেছে- সিরামিকস খাত, ফার্মা খাত, জ্বালানি খাত, বিদ্যুৎ খাত, প্রকৌশল খাত এবং মিউচ্যুয়াল ফান্ড খাত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.


































Recent Comments