ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেই আক্রমণাত্মক সফরকারী আফগানিস্তান। মুস্তাফিজ, হাসান ও এবাদতদের বলে সজোরে ব্যাট চালাচ্ছেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জাদরান। ইতোমধ্যে ব্যক্তিগত অর্ধশতক হাঁকিয়ে সেঞ্চুরির পথে এগোচ্ছে রহমানউল্লাহ গুরবাজ। তার সাথে পাল্লা দিয়ে রান তুলছেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরানও। ইতোমধ্যে দলীয় সংগ্রহ একশ’ ছাড়িয়েছে।

২১ ওভার শেষে বিনা উইকেটে ১৪১ রানে ব্যাট করছে আফগানিস্তান। গুরবাজ ৮৪ এবং ইব্রাহীম অপরাজিত আছেন ৩৪ রানে।
প্রথম পাওয়ার প্লেতে গুরবাজ-জাদরান যোগ করেন ৬৭ রান। ৫১ বলে দুজনের ফিফটির জুটি পূর্ণ হয়। ৪৮ বলে অর্ধশতক পূরণ করেন গুরবাজ। দুই ওপেনারের শতরানের জুটি আসে ৮৯ বলে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও সেলিম সাফি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments