ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিএসই’র পরিচালনা পর্ষদের সভায় ট্রেকহোল্ডারদের জন্য এই ডিভিডেন্ড সুপারিশ করা হয়। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

































Recent Comments