শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসিলেট স্ট্রাইকার্সদের ডেরায় নতুন দুই বিদেশি
spot_img
spot_img

সিলেট স্ট্রাইকার্সদের ডেরায় নতুন দুই বিদেশি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিপিএল শুরুর আগে এই দলকে নিয়ে হয়তো তেমন আশা দেখেননি কেউ, বিপিএলের বিগত আসরগুলোতেও শুধু যেন অংশগ্রহনই উদ্দেশ্য ছিলো দলটির। এবার নতুন ফ্র্যাঞ্চাইঝির অধীনের নতুনভাবেই দলকে ঢেলে সাজিয়েছিলো কর্তৃপক্ষ। দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দলে ভিড়িয়ে নতুন শুরুর ইঙ্গিত দিয়েছিলো দলটি। এরপরই যেন ভোজবাজির মতো পাল্টে গেলো সবকিছু। যেই সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে কারোর আশা ছিলো না মাশরাফির নেতৃত্বে চলতি বিপিএলে তারাই ছুটছে অদম্য গতিতে।

শুরু থেকেই বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে মাশরাফির দল, মাঝে একবার দুইয়ে নামলেও পরের ম্যাচেই আবার শীর্ষস্থানে ফিরেছে সিলেট। ১০ ম্যাচ খেলে ৮ জয় নিয়ে সবার আগে নিশ্চিত করেছে সুপার ফোর।

সিলেট স্ট্রাইকার্স নিজেদের শক্তি বাড়াতে এবার নিজেদের ডেরায় উড়িয়ে আনলো আরও দুই বিদেশিকে। ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছে আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব আর পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান। সিলেটের ফ্র্যাঞ্চাইঝির পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে এই দুই বিদেশির যোগ দেওয়ার বিষয়টি।

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটেই ছিলেন গুলবাদিন নাইব আর ইরফানকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইঝি।

নতুন করে দুই বিদেশিকে দলে ভেড়ানোর কারণও অবশ্য রয়েছে। বিপিএল শেষ করার আগেই আসন্ন পিএসএলে খেলা পাকিস্তানি ক্রিকেটারদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে পিসিবি। সেক্ষেত্রে সিলেটকে ছেড়ে দিতে হবে দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মোহাম্মদ আমির আর ইমাদ ওয়াসিমকে। তাদের ঘাটতি পূরণের জন্যই এবার নতুন দুই বিদেশিকে উড়িয়ে আনলো সিলেট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments