বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক ও লেনদেন বৃদ্ধি দিয়ে সপ্তাহ শেষ
spot_img
spot_img

সূচক ও লেনদেন বৃদ্ধি দিয়ে সপ্তাহ শেষ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্যে দিয়ে শেষ হয়েছে। সেই সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়,  আজ ২৪ ডিসেম্বর  ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৬৭ শতাংশ বা ৮৫.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৮.৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২০৩.৬৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪০.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৭৬.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৮টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টির। সারাদিনে ডিএসইতে ৪৪ কোটি ৬ লাখ ৮৫ হাজার ২৫৮টি শেয়ার ২ লাখ ২ হাজার ৯৮৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪০৫ কোটি ৬৮ লাখ ৫১ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৮ শতাংশ বা ৩৪.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ১৩৩.৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ১৮৬.৩০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৩.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৮৩৬.২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯৪টির, কমে ১৬৯টির এবং অপরিবর্তিত থাকে ৯১টির। সারাদিনে ডিএসইতে ৩৫ কোটি ৩২ লাখ ৭৩ হাজার ৫৯৭টি শেয়ার ২ লাখ ৭ হাজার ৯৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২৪৪ কোটি ৮৭ লাখ ৮১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৬০ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৬৬ শতাংশ বা ২৪৪.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯৮৯.৩০ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.৬৪ শতাংশ বা ১৪৫.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ০৩৬.৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭১টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৩ কোটি ১২ লাখ ৩৬১ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৫২ কোটি ৯ লাখ ২৪ হাজার ৯৩২ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ.নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments