সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিসেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইনসিওরেন্স অব বাংলাদেশের এজিএম অনুষ্ঠিত
spot_img
spot_img

সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইনসিওরেন্স অব বাংলাদেশের এজিএম অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইনসিওরেন্স অব বাংলাদেশ-এর ২৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহষ্পতিবার মতিঝিলের রুপালী বীমা ভবনে কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

কাউন্সিলের সেক্রেটারী জেনারেল অধ্যাপক শায়েখ এবিএম মাছুম বিল্লাহর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান বঙ্গভবন জামে মসজিদের খতীব ও আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিঃ এর শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান মুফতি মাওলানা মোঃ সাইফুল কাবির। এসময় আরো উপস্থিত ছিলেন, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর শরীয়াহ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আ. ন. ম. রফীকুর রহমান মাদানী। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম ও এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর শরীয়াহ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় কাউন্সিলের বিগত সভার কার্যবিবরণী নিশ্চিত করণ, ২০২৪ সালের অডিট রিপোর্ট ও বার্ষিক প্রতিবেদন, ২০২৫ সালের অডিটর নিয়োগ ও ২০২৬ সালের বার্ষিক বাজেট অনুমোদন করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মাদ নজরুল ইসলাম আল মারুফ মাদানী, ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর শরীয়াহ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ড. মাওলানা আবু ছালেহ পাটোয়ারী। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর শরীয়াহ কাউন্সিলের সদস্য সাইয়্যেদ জারীর জাফরী মাদানী, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং কাউন্সিলের সহকারী সেক্রেটারী জেনারেল আবুল কালাম আজাদ ও উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন, জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম নুরুজ্জামান, ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) জনাব মোঃ রফিকুল ইসলাম প্রমুখসহ সদস্য কোম্পানীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/শে

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments