শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসোমবার থেকে খোলা সব বিমা অফিস
spot_img
spot_img

সোমবার থেকে খোলা সব বিমা অফিস

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল সোমবার (১২ জুলাই) থেকে ১৪ জুলাই (বুধবার) পর্যন্ত তিন দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে বিমা কোম্পানির অফিস।

গত বৃহস্পতিবার (৮ জুলাই) এ সিদ্ধান্ত নেয় আইডিআরএ কর্তৃপক্ষ। যা এরই মধ্যে সব বিমা কোম্পানির মুখ্য নির্বাহী ও চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আইডিআরএর নির্বাহী পরিচালক এস এম শাকিল আখতার বলেন, সোমবার (১২ জুলাই) থেকে বুধবার (১৪ জুলাই) পর্যন্ত  সরকার ঘোষিত লকডাউন চলাকালে বিমা কোম্পানির অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমিত সংখ্যক জনবল দিয়ে অফিস পরিচালনা করতে পারবে কোম্পানিগুলো। এক্ষেত্রে অফিসে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় ও কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে। ১৪ জুলাইয়ের পর যদি আর লকডাউনের সময় বৃদ্ধি করা না হয় তাহলে ১৫ জুলাই থেকে স্বাভাবিক নিয়মে খোলা থাকবে সব অফিস।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments