বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরস্বাস্থ্যকর ব্রকলি-রুই রান্নার রেসিপি
spot_img
spot_img

স্বাস্থ্যকর ব্রকলি-রুই রান্নার রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্বাস্থ্য সচেতনতার এই যুগে পোলাও-মাংস রোজ রোজ খাওয়া অনেকেই অপছন্দ করেন। তাছাড়া শীতে সবজির প্রতি একটা দূর্বলতা সবার থাকেই। তাই রইলো ব্রকলি-রুই মাছের ঝোল রান্নার স্বাস্থ্যকর রেসিপি।

ব্রকলি-রুই মাছের ঝোল

উপকরণ- রুই মাছের টুকরা ৫-৬ টি, টমেটো ১টি (টুকরো করা)কাঁচামরিচ ৩-৪ টি, ব্রকলি ২কাপ, পিয়াঁজ কুচি ১ টি, আদা ও রসুন বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া ১চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ, জিরার গুঁড়া ১/২ চা চামচ, লবণ স্বাদ মত, পানি ২ কাপ মত, ধনিয়াপাতা কুচি পরিমাণ মত এবং তেল।

প্রণালী- রুই মাছের পিস গুলোতে অল্প হলুদ গুঁড়া, লবণ, লেবুর রস দিয়ে ধুঁয়ে তাতে অল্প হলুদ-মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে নিন। ব্রকলির ফুলের অংশ টুকু কেটে নিয়ে ধুঁয়ে গরম পানিতে দিয়ে ২-৩ মিনিট ভাপিয়ে পানি ঝরাতে হবে। একটি সস প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে মাছ গুলো হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে।

এবার ২ টেবিল চামচ তেল গরম করে পিঁয়াজ কুচিগুলো হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিন। এতে আদা-রসুন বাটা দিয়ে একটু ভেজে একে একে গুঁড়া মসলা, অল্প লবন, অল্প পানি দিয়ে কষিয়ে, টমেটো কুচি দিয়ে তেল উপরে উঠে আসা পর্যন্ত ভালোভাবে কষাতে হবে।

মসলা কষানো হলে তাতে মাছ গুলো দিয়ে সাবধানে উলটে পালটে দিতে হবে যেন মাছ না ভাঙ্গে। গরম পানি দিন দেড় কাপ মত। ঢেকে রান্না করুন পাঁচ- ছয় মিনিট। এবার ব্রকলি গুলো মাছের ফাঁকে ফাঁকে বসিয়ে দিয়ে লবণের স্বাদ চেক করে লাগলে আবার দিয়ে নিন পরিমান মত। কাচাঁমরিচ ফালি ও ধনিয়াপাতা কুচি দিয়ে ঢেকে পাচঁ মিনিট রান্না করে নিন। পাচঁ মিনিট পর নামিয়ে গরম গরম ভাতের সাথে এর স্বাদ হবে মুখে লেগে থাকার মত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments