শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাস্বাস্থ্যকর স্ন্যাকস মিষ্টিকুমড়ার বীজ
spot_img
spot_img

স্বাস্থ্যকর স্ন্যাকস মিষ্টিকুমড়ার বীজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মিষ্টিকুমড়া অতি পরিচিত একটি সবজি। এই সবজির পাশাপাশি এর বীজও শরীরের জন্য বেশ উপকারী। এতে প্রচুর ম্যাগনেসিয়াম, আয়রন ও আঁশ রয়েছে। যা খুবই স্বাস্থ্যকর। বিশেষজ্ঞরা মিষ্টিকুমড়ার বীজকে স্বাস্থ্যকর স্ন্যাকস বলে থাকেন।

স্বাস্থ্যবিদদের মতে, মিষ্টিকুমড়ার বীজ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ও স্বাস্থ্যকর। অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ। মিষ্টিকুমড়ার বীজ শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ফাইটো ক্যামিকেল রোগ- প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেহকে করে সুস্থ ও সবল।

*ওজন কমায়
এটি একটি আঁশজাতীয় খাবার৷ আর আঁশজাতীয় খাবার বেশি খেলে ক্ষুধার পরিমাণ কমে যায়। ফলে বেশি খাওয়ার ইচ্ছা থাকে না। আর খাওয়াদাওয়া কম হলে শরীর থেকে বাড়তি ওজন কমে যায়।

*ঘুম ভালো হয়
মিষ্টিকুমড়ার বীজকে প্রাকৃতিক ঘুমের ঔষধ বলেছেন বিশেষজ্ঞরা। কারণ এতে রয়েছে সেরোটোনিন নামের একটি নিউরো ক্যামিকেল। যার ফলে ঘুম ভালো হয়। এছাড়াও এতে আছে ট্রিপটোফ্যান নামের একটি অ্যামাইনো অ্যাসিড যা শরীরে সেরোটোনিন তৈরি করে। তাই নিয়মিত ঘুমের পূর্বে মিষ্টিকুমড়ার বীজ খেলে দারুণ উপকার পাবেন।

*ক্যান্সারের ঝুঁকি কমায়
মিষ্টিকুমড়ার বীজ নানাভাবে খেতে পারেন। কখনো সেদ্ধ করে বা কখনো তরকারিতে দিয়ে। এই বীজ খেলে ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে যায়।

*নতুন চুল জন্মাতে সাহায্য করে
মিষ্টিকুমড়ার বীজ চুলের জন্য উপকারী। এটা চুলের বৃদ্ধিতে বা নতুন চুল গজাতে সহায়তা করে। কারণ এতে থাকা ভিটামিন সি ও কিউকারবিটাসিন আমাইনো এসিড চুলের সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা রাখে। তাই শরীরের বিভিন্ন সমস্যার সমাধানে ও বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পেতে মিষ্টিকুমড়ার বীজ দারুণ উপকারে আসে।

বিশেষজ্ঞরা বলে থাকেন, অ্যান্টি-অক্সিডেন্ট আমাদের শরীরের কোষকে ফ্রি-রেডিক্যাল ড্যামেজ ও প্রদাহের হাত থেকে রক্ষা করে। যেহেতু শারীরিক বহু সমস্যা তৈরি হয় প্রদাহ থেকে, মিষ্টিকুমড়ার বীজ এক্ষেত্রে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এতে অ্যান্টি-অক্সিডেন্ট সহ আরো আছে ভিটামিন-ই, ফেনোলিক উপাদান ও জিংক। এখনতো অনেক জায়গায় প্রস্তুতকৃত মিষ্টিকুমড়ার বীজ পাওয়া যায়।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments