ডেইলি শেয়ারবাজার রিপাের্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডর গত ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৮ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৬৬ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) এসে দাড়িয়েছে ১৬ টাকা ৫৭ পয়সা।
এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৬৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫ টাকা ৪৩ পয়সা ছিল।
আগামী ২৯ সেপ্টেম্বর, সোমবার ২০২৫ তারিখ সকাল ১০ টা ৩০ মিনিটে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ সেপ্টেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
































Recent Comments