মঙ্গলবার, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তা২২ জানুয়ারি পর্যন্ত বন্ধ মেডিকেল কোচিং সেন্টার
spot_img
spot_img

২২ জানুয়ারি পর্যন্ত বন্ধ মেডিকেল কোচিং সেন্টার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য ১ জানুয়ারি থেকে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত সব মেডিকেল ভর্তি কোচিং সেন্টারকে তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য ১ জানুয়ারি ২০২৫ থেকে ২২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিচালিত সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টারের অফলাইন ও অনলাইন কার্যক্রম বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments