মঙ্গলবার, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি  ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিদুটি ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড:  শেয়ারহোল্ডারদের জন্য ১৫০ শতাংশ অর্থাৎ শেয়ার প্রতি ১৫ টাকা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি ।

৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩০৭ কোটি ৯১ লাখ ৭৯ হাজার ৭৪১ টাকা। যা আগের বছরের চেয়ে প্রায় ৭০ কোটি টাকা কম। এর আগের বছর হয়েছিল ৩৭৯ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ১৩৪ টাকা।

বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ টাকা ৪৫ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ৩৫ টাকা ১১ পয়সা।

আলোচিত বছরে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪৮ টাকা ২১ পয়সা।

আগামী ৬ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টায় ভার্চুয়ালি এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জানুয়ারি।

বীচ হ্যাচারি লিমিটেড: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৪ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৯ টাকা ৮০ পয়সা।

হাই কোর্টের অনুমতি পেলে ৩০ জুন ২০১৯ ও ৩০ জুন ২০২০ সালের ২ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) এক সাথে করবে বলে জানিয়েছে কোম্পানি কতৃপক্ষ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments