মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভ৩ কোম্পানির শেয়ার কিনতে গ্রীণ ডেল্টা ও ডিবিএইচের এলাহী কান্ড: ঝুঁকিতে বিনিয়োগকারীদের...
spot_img
spot_img

৩ কোম্পানির শেয়ার কিনতে গ্রীণ ডেল্টা ও ডিবিএইচের এলাহী কান্ড: ঝুঁকিতে বিনিয়োগকারীদের টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড এবং ডিবিএইচ ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড ৩ কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে এলাহী কান্ড দেখিয়েছে। অ-তালিকাভুক্ত কোম্পানির শেয়ার অনেক বেশি দরে কিনে বিনিয়োগকারীদের টাকা ঝুঁকির মধ্যে ফেলেছে। কোম্পানিটির নিরীক্ষা প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। ফান্ড দুটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

৩০ জুন ২০২১ এর নিরীক্ষা প্রতিবেদনে ফান্ডটির নিরীক্ষক জানিয়েছে, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড অ-তালিকাভুক্ত এনার্জি প্রিমা লিমিটেডের ১০ টাকার মূল্যের শেয়ার প্রতিটি ৯৫ টাকা করে কিনেছে। ৬৬ হাজার শেয়ার কেনার বিপরীতে ফান্ডটির বিনিয়োগ হয়েছে ৬২ লাখ ৭০ হাজার টাকা। এই বিনিয়োগের ক্ষেত্রে নিরীক্ষককে কোন সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্য দেওয়া হয়নি।

অ-তালিকাভুক্ত আরেকটি কোম্পানি ইউনিকর্ন ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ১০ টাকার মূল্যের শেয়ার প্রতিটি ২২ টাকা করে কিনেছে গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড। এ কোম্পানিটির ১৩ লাখ শেয়ার কেনার বিপরীতে ফান্ডটি বিনিয়োগ করেছে ২ কোটি ৮৬ লাখ টাকা।

এদিকে বাংলাদেশ নিউজ ২৪ আওয়ার্স লিমিটেডের শেয়ার কেনার ক্ষেত্রে গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড এলাহি কান্ড দেখিয়েছে। কোম্পানিটির প্রতিটি ১০০ টাকার ফেসভ্যালুর শেয়ার কেনা হয়েছে ১২ হাজার ৫০০ টাকা করে। এক্ষেত্রে ৬ হাজার ৪১৪টি শেয়ার কেনার বিপরীতে ফান্ডটি বিনিয়োগ করেছে ৮ কোটি ১ লাখ ৭৫ হাজার টাকা। ৬ হাজার ৪১৪টি শেয়ারের মধ্যে ৩ হাজার ২০৭টি শেয়ার সরাসরি কোম্পানি থেকে কেনা হয়েছে এবং বাকি ৩ হাজার ২০৭টি শেয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তৌফিক ইমরোস খালিদীর কাছ থেকে কেনা হয়েছে।

স্বাধীন ভ্যালুয়েশন রিপোর্ট, সর্বশেষ আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্য ছাড়া এতো উচ্চ মূল্যে ফান্ড বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করেছে বলে নিরীক্ষক জানিয়েছে।

এদিকে ডিবিএইচ ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ জুন ২০২১ এর নিরীক্ষা প্রতিবেদনে ফান্ডটির নিরীক্ষক জানিয়েছে, ডিবিএইচ ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড অ-তালিকাভুক্ত এনার্জি প্রিমা লিমিটেডের ১০ টাকার মূল্যের শেয়ার প্রতিটি ৯৫ টাকা করে কিনেছে। ৬ লাখ ২৬ হাজার শেয়ার কেনার বিপরীতে ফান্ডটির বিনিয়োগ হয়েছে ৫ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা। এই বিনিয়োগের ক্ষেত্রে নিরীক্ষককে কোন সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্য দেওয়া হয়নি।

অ-তালিকাভুক্ত আরেকটি কোম্পানি ইউনিকর্ন ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ১০ টাকার মূল্যের শেয়ার প্রতিটি ২২ টাকা করে কিনেছে ডিবিএইচ ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড। এ কোম্পানিটির ১১ লাখ শেয়ার কেনার বিপরীতে ফান্ডটি বিনিয়োগ করেছে ২ কোটি ৪২ লাখ টাকা।

এদিকে বাংলাদেশ নিউজ ২৪ আওয়ার্স লিমিটেডের শেয়ার কেনার ক্ষেত্রে ডিবিএইচ ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড এলাহি কান্ড দেখিয়েছে। কোম্পানিটির প্রতিটি ১০০ টাকার ফেসভ্যালুর শেয়ার কেনা হয়েছে ১২ হাজার ৫০০ টাকা করে। এক্ষেত্রে ৫ হাজার ১৬৬টি শেয়ার কেনার বিপরীতে ফান্ডটি বিনিয়োগ করেছে ৬ কোটি ৪৫ লাখ ৭৫ হাজার টাকা।৫ হাজার ১৬৬টি শেয়ারের মধ্যে ২ হাজার ৫৮৩টি শেয়ার সরাসরি কোম্পানি থেকে কেনা হয়েছে এবং বাকি ২ হাজার ৫৮৩টি শেয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তৌফিক ইমরোস খালিদীর কাছ থেকে কেনা হয়েছে। এক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে নিরীক্ষককে কোন কোন ভ্যালুয়েশন রিপোর্ট দেখানো হয়নি।

স্বাধীন ভ্যালুয়েশন রিপোর্ট, সর্বশেষ আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্য ছাড়া এতো উচ্চ মূল্যে ফান্ড বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করেছে বলে নিরীক্ষক জানিয়েছে।

এ ব্যাপারে এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট সাঈদ কামরুল হুদা ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, এখানে বিনিয়োগকারীদের চিন্তা করার কোন কিছু নেই। কারণ তারা প্রতিবছর ভালো ডিভিডেন্ড পেয়ে যাচ্ছেন। বিনিয়োগকারীদের টাকা ঝুঁকিতে পরছে না বলে জানান তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments