রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভ৭ দিনেই আইটেম ডাবল: ঝুঁকিপূর্ণ ৪ কোম্পানির চমক
spot_img
spot_img

৭ দিনেই আইটেম ডাবল: ঝুঁকিপূর্ণ ৪ কোম্পানির চমক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: মাত্র ৭ কার্যদিবসের ব্যবধানে শেয়ার দর প্রায় দ্বিগুণ হয়ে গেছে। কোম্পানির উৎপাদন আছে কি নেই, ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা আছে কিনা, কোন মৌলভিত্তি রয়েছে কিনা সে বিষয়ে বিবেচনা না করেই একদল বিনিয়োগকারী শেয়ার কেনার জন্য মুখিয়ে রয়েছেন। অন্যদিকে কৃত্রিম শেয়ার সংকট তৈরি করে হু হু করে দর বাড়িয়ে ফায়দা লুটে নিচ্ছে আরেক শ্রেণীর কারসাজি চক্র।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে ফিরে গত ১৩ জুন লেনদেন শুরু করে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস, মুন্নু ফেব্রিক্স এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। লেনদেন শুরু করার পর থেকে আজ পর্যন্ত ৭ কার্যদিবস কোম্পানিগুলোর শেয়ার স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে। আর এই অল্প কয়েকদিনের মধ্যেই কোম্পানিগুলোর শেয়ার দর প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

বিডি মনোস্পুল পেপারের শেয়ারের লেনদেন শুরুর সময় দর ছিল ৫৫ টাকা। মাত্র ৭ কার্যদিবসের ব্যবধানে বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ১০৬.৯০ টাকায় উন্নীত হয়েছে। কোম্পানিটির পি/ই রেশিও ২৮৬.৩৪। মাত্রাতিরিক্ত ঝুঁকিপূর্ণ হওয়া স্বত্ত্বেও কোম্পানিটির শেয়ার যেন সোনার হরিণে পরিণত হয়েছে।

তমিজউদ্দিন টেক্সটাইল মিলসের শেয়ারের লেনদেন শুরুর সময় দর ছিল ১৩.২০ টাকা। মাত্র ৭ কার্যদিবসের ব্যবধানে বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ২৫.৪০ টাকায় উন্নীত হয়েছে।

মুন্নু ফেব্রিক্সের শেয়ারের লেনদেন শুরুর সময় দর ছিল ১১ টাকা। মাত্র ৭ কার্যদিবসের ব্যবধানে বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ২১.২০ টাকায় উন্নীত হয়েছে।কোম্পানিটির পি/ই রেশিও ৩৯৭.৫। মাত্রাতিরিক্ত বিনিয়োগ ঝুঁকিপূর্ণ এ কোম্পানির কোন ডিভিডেন্ড রেকর্ড নেই।

পেপার প্রসেসিংয়ের শেয়ারের লেনদেন শুরুর সময় দর ছিল ১৭.৬০ টাকা। মাত্র ৭ কার্যদিবসের ব্যবধানে বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ৩৩.৯০ টাকায় উন্নীত হয়েছে। কোম্পানিটির পি/ই রেশিও ৫৭.৭৮। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের তালিকায় থাকা এ কোম্পানির মূলধন মাত্র ৩ কোটি ৭৩ লাখ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments