বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা৮ গোলের থ্রিলারে মাদ্রিদ ডার্বি জিতে ফাইনালে রিয়াল
spot_img
spot_img

৮ গোলের থ্রিলারে মাদ্রিদ ডার্বি জিতে ফাইনালে রিয়াল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ৮ গোলের রোমাঞ্চে প্রথম সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ সময়ের দুই গোলে নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করে আনচেলত্তির শিষ্যরা।

গেল সেপ্টেম্বরেই রিয়ালকে হার উপহার দিয়েছে অ্যাটলেটিকো। এদিনও শুরু থেকেই আক্রমণ চালায় দলটি। ম্যাচের ৭ মিনিটে গ্রিজমানের কর্নার থেকে গোল করে অ্যাটলেটিকোকে লিড এনে দেন এরমোসো। রিয়ালও এর জবাব দিয়েছে ম্যাচের ২০ মিনিটে। লুকা মডরিচের কর্নার থেকে হেড করে স্কোর ১-১ করেন আন্তোনিও রুদিগার।

২৯ মিনিটে ব্যবধানও বাড়িয়ে নেয় তারা। গোল করেন ফারল্যান্ড মেন্ডি। তবে ৩৭ মিনিটে অসাধারণ এক গোলে স্কোর ২-২ করে দেন আন্তোনিও গ্রিজমান। এই গোলের মাধ্যমে অ্যাটলেটিকোর সর্বকালের গোলদাতাও বনে যান এই ফরাসি। ১৭৪তম গোলটি করে ক্লাবটির কিংবদন্তি লুইস আরাগোনসকে পেছনে ফেলেছেন তিনি।

দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে রিয়াল ডিফেন্ডার রুডিগারের আত্মঘাতী গোলে লিড নেয় অ্যাটলেটিকো। যদিও ম্যাচের ৮৫ মিনিটে সেই গোলটি শোধ করে দলকে সমতায় ফেরান দানি কারবাহাল। এরপরই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। জমজমাট লড়াইয়ে সেখানেও পেনাল্টি শুটআউটের সম্ভাবনা জাগছিল। খেলা শেষ হওয়ার ৫ মিনিট বাকি থাকতেই লিডের দেখা পায় রিয়াল। কারভাহালের ক্রসে মাথা ছুইয়ে লক্ষ্যভেদ করেন জোসেলু। এর মাত্র ৬ মিনিটি পর আরও একটি গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন ব্রাহিম দিয়াজ।

সেমিফাইনালের অপর ম্যাচে শুক্রবার বার্সেলোনা ও ওসাসুনার মধ্যে জয়ী দল রোববার ফাইনালে রিয়ালের মুখোমুখি হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments