শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশোবিজের পাঁচ তারকার বিশেষ দিন আজ
spot_img
spot_img

শোবিজের পাঁচ তারকার বিশেষ দিন আজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ ২২ আগস্ট এই দিনে পৃথিবীতে এসেছেন দেশের শোবিজ অঙ্গনের পাঁচ তারকা। যারা নিজ নিজ কাজে উজ্জ্বল হয়ে উঠেছেন। বলা হচ্ছে ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, রুমানা রশিদ ঈশিতা, ডলি সায়ন্তনী ও সুনেরাহ বিনতে কামালের কথা। বিশেষ দিনে ভক্ত-অনুসারীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তারা। উপভোগ করছেন পারিবারিক উদযাপন।

ফজলুর রহমান বাবু-
আজ তার ৬২ তম জন্মদিন। অর্থাৎ জীবনের ৬৩তম বছরে পা রাখলেন এ অভিনেতা। ১৯৬০ সালের এই দিনে ফরিদপুরে তার জন্ম। আশির দশকের শুরু থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। ব্যাংকের চাকরি করলেও অভিনয়ের প্রতি ভালোবাসা এই ভুবনে জড়িয়ে পড়েন। ১৯৯১ সালে ‘মৃত্যুক্ষুধা’ নাটকের মাধ্যমে টিভিতে অভিষেক হয় তার। এরপর থেকে এখন অব্দি বোকাবাক্সের নিয়মিত শিল্পী তিনি। এর পাশাপাশি সিনেমা ও ওটিটি কনটেন্টেও নিজেকে প্রমাণ করেছেন। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘অজ্ঞাতনামা’, ‘হালদা’, ‘নোনা জলের কাব্য’, ‘দারুচিনি দ্বীপ’, ‘মেড ইন বাংলাদেশ’ ইত্যাদি। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ৫ বার।

মোশাররফ করিম-
দেশের অভিনয় জগতের প্রভাবশালী তারকা মোশাররফ করিম। একেবারে শূন্য থেকে চূড়ায় উঠেছেন। ১৯৭১ সালের ২২ আগস্ট বরিশালে তার জন্ম। স্কুল জীবনেই অভিনয়ে জড়িয়ে পড়েন। তবে ঢাকায় এসে টেলিভিশনে জায়গা করে নিতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। ১৯৯৯ সালে ‘অতিথি’ নাটকে ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক। তবে পরিচিতি পান ২০০৬ সালের ‘ক্যারাম’ নাটক দিয়ে। এরপর ক্রমাগত উত্থান। অসংখ্য নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিকে অভিনয় করে নিজেকে অনন্য প্রমাণ করেন। তাকে দেখা গেছে ‘অজ্ঞাতনামা’, ‘টেলিভিশন’, ‘জয়যাত্রা’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘প্রজাপতি’, ‘জালালের গল্প’, ‘হালদা’, ‘ডিকশনারি’, ‘মুখোশ’ ইত্যাদি সিনেমায়। এছাড়া ওটিটির উত্থানে তার অভিনীত ‘মহানগর’ সিরিজ রেখেছে অন্যতম ভূমিকা।

রুমানা রশীদ ঈশিতা-
বহুমুখী প্রতিভার অধিকারিণী তিনি। জন্ম ১৯৮১ সালের ২২ আগস্ট। একেবারে ছোটবেলায় বিটিভির ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নিয়ে পেয়েছিলেন পুরস্কার। বড় হওয়ার পর বিভিন্ন একক নাটক ও ধারাবাহিকে নিজেকে বিকশিত করেছেন ঈশিতা। অভিনয়ের পাশাপাশি গায়িকা ও উপস্থাপক হিসেবেও তার ভূমিকা উল্লেখযোগ্য। তার অভিনীত কাজের মধ্যে রয়েছে ‘আপনঘর’, ‘চক্রবলয়’, ‘তিথি’, ‘কাগজের গল্প’, ‘আমাদের গল্প’ ইত্যাদি।

ডলি সায়ন্তনী-
নব্বই থেকে শূন্য দশকে তার বিপুল জনপ্রিয়তা ছিল। ১৯৯২ সালের ‘উত্থান পতন’ সিনেমায় গান গেয়ে তার প্লেব্যাক জীবন শুরু হয়। এরপর গান গেয়েছেন ‘কুলি’, ‘টাইগার’, ‘কে আমার বাবা’, ‘ম্যাডাম ফুলি’, ‘অনন্ত ভালোবাসা’, ‘চার সতীনের ঘর’, ‘জীবন মরণের সাথী’, ‘খোদার পরে মা’, ‘ডন নাম্বার ওয়ান’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’সহ বহু সিনেমায়। এছাড়া তিনি ১৫টি একক অ্যালবাম প্রকাশ করেছেন। পাশাপাশি শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামেও গেয়েছেন এই গায়িকা।

সুনেরাহ বিনতে কামাল-
বগুড়ায় জন্ম নেওয়া সুনেরাহ নাচ শেখার মাধ্যমে শিল্পজগতে প্রবেশ করেন। দীর্ঘ দিন র‍্যাম্প মডেলিংয়ে যুক্ত থাকার পর সিনেমায় আসেন এই তরুণী। চলচ্চিত্র জগতে পদার্পণ করেন স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ছবি ‘ন ডরাই’ এর মাধ্যমে। প্রথম সিনেমাতেই জিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া তার অভিনীত ‘মশারী’ ছবিটি আন্তর্জাতিক মহলে পাচ্ছে পুরস্কার ও প্রশংসা। বর্তমানে তার অভিনীত ‘অন্তর্জাল’ সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments