ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: অর্থনীতিবিদ ড. এম মাশরুর রিয়াজকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার এই নিয়োগ দেওয়া হয়েছে।

ইতোমধ্যে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপন অনুসারে, নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৪ বছরের জন্য এম মাশরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে গত রোববার (১১ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। ড. এম মাশরুর রিয়াজ তার স্থলাভিষিক্ত হলেন।
এম মাশরুর রিয়াজ নীতি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ





























Recent Comments