ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ। এদিকে এমবি ফার্মার শেয়ার দর আগের দিনের তুলনায় ৭.৪৯ শতাংশ কমে কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৬.০৬ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর পতনের তালিকায় আরও রয়েছে- রূপালী লাইফ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, নিউলাইন ক্লথিং, রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, এমজেএল বিডি, ড্যাফোডিল কম্পিউটার্স এবং তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments