ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকায় উঠে এসেছে প্রকৌশল খাতের নতুন কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১২৬ টাকা বা ৫০ শতাংশ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, আজ কোম্পানিটি সর্বশেষ ৩৭৮ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি মাত্র ২২ বারে ৩৪৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ ৩২ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৭৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ১৩৩ বারে ৬ লাখ ৬০ হাজার ৮১৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৫ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৫ টাকা ৩০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও রূপলী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments