ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ৬ অক্টোবর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৬ টাকা ১০ পয়সা বা ৯.৯২ শতাংশ। এদিকে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের তুলনায় ৯.১২ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দর ৯.০১ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর পতনের তালিকায় আরও রয়েছে- খান ব্রাদার্স, ন্যাশনাল টি, দুলামিয়া কটন, ইসলামিক ফাইন্যান্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আফতাব অটোমোবাইলস এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments