বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদপ্রাইম ফাইন্যান্সের ডিভিডেন্ড ও প্রান্তিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

প্রাইম ফাইন্যান্সের ডিভিডেন্ড ও প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড, প্রথম ও দ্বিতীয় প্রান্তিক অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্র মতে, ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। এই লভ্যাংশ শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য। তবে বাংলাদেশ ব্যাংক অনুমোদন না দিলে লভ্যাংশ বাতিল হবে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা।

৩০ জুন, ২০২০ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৯৪ পয়সা।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।

এদিকে, কোম্পানিটি চলতি হিসাববছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের  অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রথম প্রান্তিক

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২০-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপি্‌এস) হয়েছে ০৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০৪ পয়সা।

হিসাববছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১২ পয়সা, যা আগের বছরের একই সময়ে তা মাইনাস ০.১৪ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়  ৮ টাকা ৮৯ পয়সা।

দ্বিতীয় প্রান্তিক

আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২০) শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০৫ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০১ পয়সা।

ছয় মাসে (জানুয়ারি-জুন’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.০৬ পয়সা।

৩০ জুন,২০২০ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ  ‍মূল্য ( এনএভি) হয়েছে ৮ টাকা ৮৫ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments