ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ১০ নভেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃ্দ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১৩ টাকা ৬০ পয়সা বা ৯.৬০ শতাংশ। এদিকে শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর আগের দিনের তুলনায় ৯.৪১ শতাংশ বেড়ে দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে এবং লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর ৯.৩৩ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে।
এছাড়া দিনটিতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারি, প্রগতি লাইফ, ইভিন্স টেক্সটাইল, বিএসসি, জেএমআই সিরিঞ্জ, তসরিফা এবং ইউনাইটেড ফাইন্যান্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments