সোমবার, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাইনজুরিতে এক মাস মাঠের বাইরে ভিনি
spot_img
spot_img

ইনজুরিতে এক মাস মাঠের বাইরে ভিনি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লেগানেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ ৩-০ ব্যবধানের জয়ে কিলিয়ান এমবাপ্পে, ফেদে ভালভার্দে ও জুড বেলিংহাম গোল করেছেন। গোল না পেলেও ওই ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন ভিনিসিয়াস জুনিয়র ও আর্দা গুলের। এমবাপ্পেকে দিয়ে ম্যাচের প্রথম গোল করিয়ে প্রশংসিত হন ব্রাজিলিয়ান তারকা ভিনি। গোলটা তিনি নিজেই করতে পারতেন।

ম্যাচে পুরো ৯০ মিনিট খেলার পর দুঃসংবাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়াস। ইনজুরিতে পড়েছেন তিনি। লিভারপুলের বিপক্ষে ২৭ নভেম্বর রাতের ম্যাচে খেলতে পারবেন না। শুধু চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচ নয় আশঙ্কা করা হচ্ছে এক মাসের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

ভিনির বাঁ-পায়ের মাংসপেশির পেছনের অংশে টান লেগেছে। যেটাকে বাইসেপস ফেমোরিস ইনজুরি বলা হয়। রিয়াল মাদ্রিদ বিবৃতি দিয়ে জানিয়েছে, পরীক্ষা করিয়ে তার ওই ইনজুরি ধরা পড়েছে।

ব্রাজিলিয়ান তারকা ভিনি লিভারপুল ম্যাচ ছাড়াও গেটাফে, অ্যাথলেটিকো বিলবাও, আটালান্টা ও রায়ো ভায়োকানো ম্যাচ মিস করতে পারেন। এর আগে ইনজুরিতে পড়েছেন রিয়ালের এদার মিলিতাও, রদ্রিগো, দানি কারভাহাল, অঁরেলিন চুয়ামেনি, লুকাস ভাসকেস ও ডেভিড আলাবা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments