শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআয়ারল্যান্ডকে বেশিদূর যেতে দিলো না বাংলাদেশ
spot_img
spot_img

আয়ারল্যান্ডকে বেশিদূর যেতে দিলো না বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে বাংলাদেশের ব্যাটসম্যানদের খুব বেশি চ্যালেঞ্জ নিতে হচ্ছে না। বোলাররা লক্ষ্য নাগালে রেখেছেন। ব্যাটিং করতে নেমে আয়ারল্যান্ড ৫০ ওভার ৬ উইকেটে ১৯৩ রান করেছে। মিরপুর শের-ই-বাংলায় আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের আরো ২ পয়েন্ট নিশ্চিত করার বড় সুযোগ বাংলাদেশের সামনে।

প্রথম ম্যাচ জিতে আয়ারল্যান্ডকে চাপে রেখেছিল বাংলাদেশ। অতিথিরা সিরিজ বাঁচাতে টস জিতে ব্যাটিং নিয়ে বড় স্কোরের কথা বলেছিলেন। কিন্তু ব্যাটিং সেভাবে হয়নি বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে। বোলাররা খুব বেশি উইকেট নিতে না পারলেও চাপে রেখেছিলেন। তাতে আয়ারল্যান্ডের স্কোর বেশিদূর যায়নি।

আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন অ্যামি হান্টার। তিনে নেমে ৮৮ বলে ৮ চারে ইনিংসটি খেলেন। এছাড়া ওরলা প্রেডাগোনিস্ট ৩৭ এবং লওড়া ডেনলি ৩৩ রান করেন। শেষ দিকে উনা রেমোন্ডহেয়র ২১ রানে আয়ারল্যান্ড দুইশর কাছাকাছি স্কোর করে।

বাংলাদেশের সফল বোলার স্পিনার সুলতানা খাতুন। ৩২ রানে ২ উইকেট নেন তিনি। ১টি করে উইকেট পেয়েছেন নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তার।

দুই দল অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রথম ওয়ানডেতে ২৫২ করে ম্যাচ জিতেছিল অনায়াসে। আজকের লক্ষ্যটা একেবারেই নাগালে। এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ সিরিজ জিততে পারে কিনা সেটাই দেখার।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments