শুক্রবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদউৎপাদন বন্ধ, জেড ক্যাটাগরিতে এমারেল্ড অয়েল
spot_img
spot_img

উৎপাদন বন্ধ, জেড ক্যাটাগরিতে এমারেল্ড অয়েল

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। কোম্পানিটির উৎপাদন কার্যক্রম ৬ মাসের অধিক সময় বন্ধ থাকায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা মোতাবেক কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির উৎপাদন বন্ধ সংক্রান্ত বিষয় জানতে গত ২৭ নভেম্বর কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কারখানায় অপর্যাপ্ত গ্যাস সরবরাহের কারণে গত ০১ জানুয়ারী থেকে এখন পর্যন্ত উৎপাদন বন্ধ রয়েছে। উৎপাদন বন্ধ থাকলেও কারখানা একদিনের জন্যও বন্ধ হয়নি। এর ফলে কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে পাঠিয়েছে ডিএসই।

কোম্পানিটির শেয়ার ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) থেকে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে কোম্পানিটি।

এদিকে ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই। যা ০৩ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, গত ২০ মে বিএসইসির জেড শ্রেণি নিয়ে জারি করা নির্দেশনা অনুযায়ী সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া ছয় মাসের বেশি উৎপাদন বা কার্যক্রম বন্ধ থাকলে কোনো কোম্পানিকে ‘জেড’ শ্রেণিভুক্ত করা যাবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments