বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদফলপ্রসূ পুঁজিবাজারের অপেক্ষায় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

ফলপ্রসূ পুঁজিবাজারের অপেক্ষায় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৫ জানুয়ারি, ২০২৫ তারিখ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নেটওয়ার্ক সমস্যার কারণে লেনদেন শুরুতে বিঘ্ন ঘটায় সূচকের ব্যাপক পতনের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। ফলে পুঁজিবাজারে সূচক আগের কার্যদিবসের তুলনায় বড় পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২৪.৬২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ৫ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৬ শতাংশ বা ৩৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৫.১৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪৮.১২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৯.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩ টির, কমেছে ২৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৮.৩৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ১০ লাখ ৯৬ হাজার ৬৯৮ টি শেয়ার ৯১ হাজার ৯৭০ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩১১ কোটি ৬৬ লাখ ৫৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৫ শতাংশ বা ১৮.৫৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৯৯.৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৯৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৫৫.১০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.৯৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৩০.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৯৮ টির, কমেছিল ২২৯ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৭১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৬২ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৯৯৯ টি শেয়ার ১ লাখ ২ হাজার ৮৩৭ বার হাতবদল হয়েছিল। আজ দিন শেষে লেনদেন হয়েছিল ৩১৩ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৯৯ লাখ টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৩ শতাংশ বা ৯২.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৬০.২০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪ টির, কমেছে ১১৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬২ লাখ ৯ হাজার ৪২৩ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments