সোমবার, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরদুধের ক্ষীর দিয়ে ভাপা পিঠা: রইল রেসিপি
spot_img
spot_img

দুধের ক্ষীর দিয়ে ভাপা পিঠা: রইল রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গ্রামে-গঞ্জে এখন নতুন ধানের চাল ঘরে তুলছেন কৃষকরা। এই সময়ে বাড়ি বাড়ি পিঠা-পায়েস খাওয়ার ধুম পড়ে। শীতে বেশি তৈরি হয় ভাপা পিঠা। তবে সেই পিঠার স্বাদও বদলে যাবে এভাবে বানালে।

উপকরণ- সেদ্ধ চালের গুঁড়া ৪ কাপ, কোরানো নারকেল আধা কাপ, খেজুরের গুড় ৩০০-৪০০ গ্রাম, পানি আধা কাপ, দুধের ক্ষীর ১ কাপ এবং লবণ স্বাদমতো।

প্রণালী-
সেদ্ধ চালের গুঁড়া মিহি চালনিতে চেলে এতে পানি এমন আন্দাজে ছিটাতে হবে যেন ভেজা মনে হয় অথচ দলা না বাঁধে। পানি মেশানোর পর লবণ মেখে চালের গুঁড়া আবার চেলে নিতে হবে। একটি বড় হাঁড়ির মুখে পাতলা কাপড় বেঁধে নিতে হবে। হাঁড়িতে পানি দিয়ে চুলায় বসান। ওপরে মাপমতো ঢাকনা দিন। পিঠার জন্য দুটি ছোট ছোট বাটি নিতে হবে। একটি বাটিতে অল্প পরিমাণে চালের গুঁড়া দিন। তার মধ্যে কিছুটা নারকেল ও গুড় দিতে হবে। তার ওপরে আবার চালের গুঁড়া দিয়ে সমান করে নিন।

এবার ওপরে কিছুটা দুধের ক্ষীর দিয়ে পাতলা ভেজা কাপড় দিয়ে পিঠার বাটিটি ঢেকে দিন। বাটিটি কাপড়সহ উল্টে নিয়ে ফুটন্ত পানির ওপরে রাখা ঢাকনার ওপর রাখুন। তারপর বাটি তুলে ফেলুন আলতো করে। কাপড় দিয়ে পিঠাটা ঢেকে দিয়ে ওপরে ঢাকনা দিন। দুই থেকে তিন মিনিট পর ঢাকনা সরিয়ে কাপড়সহ পিঠা তুলে নিন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments