শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবিয়ের করেছেন পড়শী পাত্র কে?
spot_img
spot_img

বিয়ের করেছেন পড়শী পাত্র কে?

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাবরিনা পড়শী গানের জগতে ব্যস্ত সময় পার করছেন। তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন নতুন নতুন গান। তবে এরই মধ্যে সেরে ফেলেছেন বিয়ের কাজটিও। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তাদের পরিবারের ঘনিষ্ঠজনেরা। জানা গেছে, ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে ছিলেন পড়শী ও নিলয়। পরবর্তীতে ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলে যান। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসলে তাদের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা শুরু করে পরিবার। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়। তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছে না।

পড়শী ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিয়ের খবরটি তারা এখনই সামনে আনতে চান না। তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না। কবে, কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চায়নি পড়শীর পরিবার।

চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান সাবরিনা পড়শী। এরপর গানের জড়তে পার করছেন ১৬ বছর। গানের পাশাপাশি সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকেরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments