ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) বিতরণ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস.আলম কোল্ড রোল্ড স্টিল । যাদের ব্যাংকে বিইএফটিএন সিমেস্টম নেই তাদের লভ্যাংশ বিতরণ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ২ ফেব্রুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালনি সময়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পরযন্ত লভ্যাংশ সংগ্রহ করা যাবে।
কোম্পানির ঢাকা অফিস শরীফ ম্যানসন (৬ষ্ঠ ফ্লোর),৫৬-৫৭, মতিঝিল থেকে লভ্যাংশ সংগ্রহ করা যাবে। আর যারা চট্টগ্রাম, কক্সবাজারের শেয়ারহোল্ডার তারা কোম্পানির রেজিস্ট্রাড অফিস এস.আলম ভবন,২১১৯, আসাদগঞ্জ, চট্টগ্রাম থেকে লভ্যাংশ সংগ্রহ করতে পারবে।
উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
ডেইলি শেয়ারবাজারডটকম





























Recent Comments