বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডাচ-বাংলা‘র সাব-অর্ডিনেট বন্ড ছাড়ার অনুমতি: বিএসইসি
spot_img
spot_img

ডাচ-বাংলা‘র সাব-অর্ডিনেট বন্ড ছাড়ার অনুমতি: বিএসইসি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভূক্ত কোম্পানি ডাচ্-বাংলা ব্যাংক পিএলসিকে বাজারে ১ হাজার ২০০ কোটি টাকার পঞ্চম সাব-অর্ডিনেট বন্ড ছাড়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আন্তর্জাতিক নীতিমালা ব্যাসেল-৩ অনুসারে, মূলধন বৃদ্ধিতে ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখে বাজারে বন্ড ছাড়ার অনুমতি চায় ডাচ-বাংলা ব্যাংক। সেই পরিপ্রেক্ষিতেই কোম্পানিটিকে বাজারে বন্ড ছাড়ার অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী- আন সিকিউরড, নন-কনভার্টেবল ও রিডিমেবল ক্যাটাগরির মোট ১ হাজার ২০০ বন্ড বাজারে ছাড়বে ব্যাংকটি। প্রতিটি বন্ডের দাম নির্ধারণ করা হয়েছে ১ কোটি টাকা।

কোম্পানিটির ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই‘২৪-সেপ্টেম্বর‘২৪) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৯৭ পয়সা। আলোচিত বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৭০ পয়সা। যা তার আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৪ টাকা ৭১ পয়সা আয় ছিল।

এর আগে, কোম্পানিটি ২০২৩ সালের জন্য ৩৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও সাড়ে ১৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ছিল। কোম্পানির ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে পুনর্মূল্যায়নকৃত শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৬৪ টাকা ৪১ পয়সা, ২০২২ সালে ছিল ৫৫ টাকা ৬৭ পয়সা। একই বছর কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো করে ১৩ টাকা ২ পয়সা, যা আগের বছর ছিল ২৮ টাকা ৩৭ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments