ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো সিনথেটিকস লিমিটেডের ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯ টাকা ২০ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে (১.৪০) টাকায়।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম




























Recent Comments