ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৯ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ব্র্যাক ব্যাংক পিএলসির ১৩ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং গ্রামীনফোন লিমিটেডের ১৩ কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় রয়েছে-বিডিকম অনলাইন, বিএসসি, সোনালী পেপার, ওরিয়ন ইনফিউশন, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট্রোলিয়াম এবং খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments