ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এ সময় কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ বেলা ১২ টা ০২ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৮৯ কোটি ৬৬ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৭ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৪.৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৭ পয়েন্টে।
ডিএসইতে ৩৮৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৩ টির, কমেছে ১৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৩ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৩৯৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments