ডেইলি শেয়ারযবাজার ডেস্ক: আজ ৩ তারিখ ২ রমজান ঢাকা জেলায় ইফতারের সময় সন্ধ্যা ৬ টা ০৩ মিনিট। এখন সময় বিকেল ৪ টা ১৫ মিনিট। চট জলদি ইফতারের শরবত তৈরি করতে প্রস্তুতি নিতে পারেন আয়রান শরবতের।
আয়রান শরবত তৈরির জন্য লাগবে- ২ কাপ টক দই, ১ কাপ পানি, ১/২ চা চামচ জিরার গুঁড়া, ১/২ চা চামচ বিট লবণ, ১ চা চামচ চিনি, ১ টেবিল চামচ লেবুর রস ও বরফ কুচি।
তৈরির প্রণালী- একটি বোলে বা পাত্রে টক দই, পানি, জিরার গুঁড়া, বিট লবণ, চিনি ও লেবুর রস সহ মিশ্রণটি ফেনা হওয়া পর্যন্ত ফেটান। গ্লাসে বরফ কুচি, লেবু কুচি ও পুদিনা পাতা দিয়ে তাতে শরবত ঢেলে দিয়ে খুব সহজে তৈরি করে নিন আয়রান শরবত।
সব শেষে ইফতারের জন্য পরিবেশন করুন। এই সহজ ও ভিন্নধর্মী রেসিপি আপনার ইফতারে নতুন স্বাদ যোগ করবে এবং শরীরের শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments