ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস্ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে থাকা কোম্পানির মোট ৯৮ লাখ ২৫ হাজার ৩১৩টি শেয়ারের মধ্যে তিনি ২০ লাখ শেয়ার তার ছেলে ও মেয়েকে হস্তান্তর করেছেন। এর মধ্যে তার ছেলে সালেহীন মুসফিক সাদাফ-কে ১০ লাখ শেয়ার এবং মেয়ে মিসেস সাদমান সাইকা সেফা -কে ১০ লাখ শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করেছেন। স্পন্সর পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে ও মেয়ে উভয়ই কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার।
উল্লেখ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ৪ মার্চ, ২০২৫ তারিখে প্রচারিত ঘোষণা অনুসারে, সিএসই ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে উল্লেখিত পরিমান শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments