শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদশ্রম আইন লঙ্ঘন সম্পর্কিত তথ্যের ব্যাখ্যা দিয়েছে বিএটিবিসি
spot_img
spot_img

শ্রম আইন লঙ্ঘন সম্পর্কিত তথ্যের ব্যাখ্যা দিয়েছে বিএটিবিসি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) কুষ্টিয়ায় অবস্থিত তামাক প্রক্রিয়াকরণ কারখানায় প্রায় ৪৫ ধরনের শ্রম আইন ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়েছে বলে সম্প্রতি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে প্রকাশিত সংবাদটির ব্যাখ্যা দিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত ১৬ মার্চ প্রকাশিত সংবাদে বলা হয়েছিলো, শ্রম আইন লঙ্ঘনের দায়ে মামলার মুখে পড়তে পারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। প্রকাশিত সংবাদের ব্যাখ্যায় কোম্পানিটি জানিয়েছে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ DIFE কর্তৃক উত্থাপিত সকল বিধিগত পর্যবেক্ষণ লক্ষ্য করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। কোম্পানি তাদের নেওয়া চলমান পদক্ষেপগুলোর বিস্তারিত তুলে ধরেছে এবং ডিফই’র সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ সবসময় দেশের প্রযোজ্য আইন মেনে চলে এবং তাদের কর্মচারীরা দেশের আইনি কাঠামো অনুযায়ী তাদের প্রাপ্য সুবিধা পায়।

ডিএসইর অনুসন্ধানী চিঠির জবাবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ আরও জানায়, তারা একটি দায়িত্বশীল কোম্পানি হিসেবে সবসময় স্থানীয় আইন এবং বিধিমালা পূর্ণরূপে অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ। কোম্পানি এই বিষয়ে তাদের পদক্ষেপ এবং প্রতিক্রিয়া বিস্তারিতভাবে জানিয়ে তাদের নিয়মানুগতা নিশ্চিত করেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments